ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা।

শিক্ষার্থী আল আমিন এ বিষয়ে বলেন, নিজ উদ্যোগেই আমরা সকাল থেকেই পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থান করি, যাতে করে যানজট না হয়। সেদিকের খেয়াল রাখার জন্য আমাদের এ উদ্যোগ।

শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদাত তালুকদার বলেন, গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও লাখো মানুষের ঢল নামে। বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসসহ মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪