সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে যুবদলের দুই নেতাকে বহিষ্কার
ঝালকাঠি প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে জিলা যুবদলের দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। তারা হলো- জেলা যুবদলের আহবায়ক মো: শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মো: সালাউদ্দিন শাহীন।
শুক্রবার (৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মো: শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মো: সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেন।





















