ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

জয়পুরহাট সদর থানা হামলা, গুলিতে যুবকের মৃত্যু

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট সদর থানায় হামলা করে আগুন লাগিয়েছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় মেহেদি হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে বিজয় মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। ভেতর থেকে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মারতে থাকে। এ সময় জনতা ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল মারে।

খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধদের অনুরোধ করলেও তারা রাস্তা থেকে সরেনি। এ সময় সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে জনগণকে ছত্রভঙ্গ করে দেয় এবং আটকে পড়া পুলিশ সদস্যদের বের করে নিয়ে যায়। তাদের গুলিতে মেহেদী হাসান মারা যায়। থানা ফাঁকা পেয়ে বিক্ষুব্ধরা ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্রে আগুন ধরে দেয়। কেউ কেউ লুটপাটও করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জয়পুরহাট সদর থানা হামলা, গুলিতে যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪