সংবাদ শিরোনাম ::
জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এই প্রঞ্জাপন জারি করা হয়।
তিনি যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ওএসডি করা হয়। বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, মোখলেসুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।























