চৌমুহনীতে খাল পরিষ্কারের দাবিতে স্বারকলিপি প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনীতে খাল পরিস্কারের দাবিতে বেগমগঞ্জ নাগরিক ফোরামের উদ্দ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) এই স্মারকলিপি দেয়া হয়।
গত কয়েক সপ্তাহের ভয়াবহ বন্যার কারণে বেগমগঞ্জের সব খাল ময়লা-আবর্জনা পরিণত হয়ে গেছে । এতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে পড়ছে। রোববার সকালে বেগমগঞ্জ নাগরিক ফোরামের আয়োজনে চৌমুহনি বড়পোলের উপরে খাল গুলো পরিষ্কারের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে চৌমুহনী ফাউন্ডেশন, সেতু ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন বেগমগঞ্জ নাগরিক ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
দুপুর দুইটায় নাগরিক ফোরামের আহ্বাবায়ক শাহাবুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে স্মারকলিপি প্রদান করেন। নির্বাহী অফিসার তাদের দাবী অনুযায়ী অতিসত্বর ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ প্রশাসনের নিকট তথা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। চৌমুহনীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় হাজারের অধিক ভুয়া নথি সৃজন করে তারা এই খাল দখল করে বসে আছে। এই নথিগুলো বাতিলের জোর দাবি জানান।





















