ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় পুলিশের মৃত্যু

আবুল কাশেম রুমন, সিলেট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে সিলেটগামী বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা হারান।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন পাঁচ দিনের ছুঁটিতে সিলেটে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। রোববার (৩ মার্চ) চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনি মারা গেলেন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় পুলিশের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪