ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

‘চালের বস্তায় মিনিকেট থাকলেই জেল-জরিমানা’

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট নামে কোনো ধান নেই। তাই চালের বস্তায় মিনিকেট লেখা থাকলেই ৫ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড।

নওগাঁর নিয়ামতপুরে সোমবার (২৪ জুন) দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় সাত কোটি মানুষকে অর্ধাহারে দিন কাটাতে হয়েছে। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ কোটি পেরিয়ে গেলেও খাদ্যর কোন অভাব নেই। এখন চাল আমদানির প্রয়োজন হয় না। পরে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, আগে পুকুর কুচুরিপানায় ভরে থাকতো। এখন পুকুরে মাছ চাষ হয়। মাছ উৎপাদনেও বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বাংলাদেশের কৃষক যদি পাশে থাকে এবং আমাদের ভূমি যদি আমরা ঠিক রাখি তাহলে এ দেশে দুর্ভিক্ষ হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘চালের বস্তায় মিনিকেট থাকলেই জেল-জরিমানা’

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪