ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিতনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ।

রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে সকাল ৯ টায় জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিব মঞ্চে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান (বিপিএম,পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা ।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪