ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

বললেন নাহিদ ইসলাম

গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদেরও বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে যারা গণহত্যায় উসকানি দিয়েছেন তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, প্রেস ক্লাব ও সচিবালয় সাংবাদিক ফোরামের সাথে কথা হয়েছে। আমি বলেছি, যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে, তথ্য মন্ত্রণালয়ের তার বিষয়ে বিস্তারিত পাঠাবেন। আমরা দেখব।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন, বৈধতা উৎপাদনে কাজ করেছেন লেখনী ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

গণহত্যার মামলার বিষয়ে নাহিদ বলেন, মামলাগুলো সরকার করছে না, জনগণের জায়গা থেকে করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করেছি, এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, জননিরাপত্তা যাতে নিশ্চিত হয়। এজন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন নাহিদ ইসলাম

গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদেরও বিচার হবে

সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪