ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসক আটক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাক্তার মিঠুন বিশ্বাসকে নড়াইল সদর থানার পুলিশ আটক করেছে।

নিহত শান্তার স্বামী নাইম শেখ বলেন, সোমবার বিকালে লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের প্রসূতি স্ত্রী শান্তা খানম (২৫) কে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করে। কথা থাকে ভাল সিজারিয়ান ডাক্তার দিয়ে তার সিজার করাবে।

রাত সাড়ে ৭টার দিকে প্রত্যাশা ক্লিনিকের ডাঃ মিঠুন বিশ্বাস নিজে এনেসথিয়া দিয়ে তার সিজার করে। সিজার করে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও ভিকটিম শান্তা খানম অপারেশন থিয়েটারে মারা যায় বলে অভিযোগ করে তার স্বজনরা। প্রসূতি শান্তা মারা গেলেও কৌশলে তাকে এম্বুলেন্সে করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় স্বজনরা লোহাগড়া থেকে ডাঃ মিঠুনকে সাথে করে সদর হাসপাতালে নিয়ে আসে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত জনতা ডাঃ মিঠুনকে ঘেরাও করে নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানা নিয়ে যায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বলেন, আমরা ডাক্তারকে আটক করে এনেছি। যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসক আটক

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪