ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে দু’জনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে।

নিহত মিজানুর রহমান মিজু হচ্ছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

IMG 20241010 141412

অন্যদিকে, মিজানুর রহমান মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হচ্ছেন একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। তাদের মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই জুবায়ের হোসেন জানান, সকালে দিকে পূর্ব শক্রতার জের ধরে মিজানুর রহমান মিজু মাওলানা হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মিজু তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলায় দিলে সে ঘটনস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই জুবায়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুপিয়ে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪