ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

কাঁটাতারে ঘেরা সড়ক, ছবি তুলতে মানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে কাউকে যেতে দেয়া হচ্ছে না। এ এলাকায় কেউ এলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি তাদের পরিচয়পত্র, মুঠোফোন তল্লাশি করা হচ্ছে।

এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্বরত সাংবাদিকদের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে। সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে এক প্রতিবেদক জানান, সাংবাদিকদের পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের বাসিন্দাদেরও ছবি-ভিডিও না তুলতে হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সড়কের দুই পাশে কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে। ৩২ নম্বরের আশেপাশের সবগুলো সড়ক ও আশেপাশের এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঁটাতারে ঘেরা সড়ক, ছবি তুলতে মানা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪