ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ইসলামী ব্যাংকের ৮ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংকের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে একজন অতিরিক্ত এএমডি ও ৫ জন উপব্যবস্থাপনা পরিচালক। বাকী দুই জন ব্যাংকের দুই বিভাগের প্রধান।

বরখাস্তকৃত কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠ । এরমধ্যে সাইফুল আলমের একান্ত সচিব আকিজ উদ্দিন ও ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিনও আছেন। তারা দু’জনই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। এই দুই কমকর্তা ব্যাংকের ঋণ বিতরণ ও মানবসম্পদ বিষয়গুলো দেখভাল করতেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলো- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন,মোহাম্মদ সাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মো. আবদুল্লাহ আল মামুন।

এছাড়াও প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলামী ব্যাংকের ৮ কর্মকর্তা বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪