ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নে শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আটপুকুর হাটে এই কর্মসূচি পালন করেন কয়েকশত জনতা।

এলাকাবাসীরা বলেন, পলাতক ইউপি চেয়ারম্যান মানিক রতন দীর্ঘদিন যাবত তার সমর্থিত লোকজনকে সুযোগ সুবিধা দেওয়া, অসহায় লোকদেরকে বঞ্চিত করা, এবং সরকারি বিভিন্ন বরাদ্দ লুটপাট করে খাওয়াসহ অনেক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন চেয়ারম্যান মানিক রতন আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পরিষদে আসেননি, তাতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

ইউপির রশিদপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আক্তার হোসেন অভিযোগ করে বলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান বিগত সময় প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে।

মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলাম এর ছেলে আরাফাত মন্ডল বলেন, আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানিম‚লক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।আমি বিনা ভোটে নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।

রশিদ পুর গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে ইদ্রিস আলী জানান, এই চেয়ারম্যান রাস্তার কাজ চুরি, মাদক ব্যবসা ,লুটপাটসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। আমরা তার দ্রæত অপসারণ দাবি করছি।

চেয়ারম্যানের অপসারণের দাবিতে কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলামসহ আন্দোলনকারীরা সমাবেশে আল্টিমেটাম দেন ৭ দিনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মানিক রতনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে ঈর্ষান্বিত হয়ে কিছু লোক ব্যক্তিগত আক্রোশের কারণে এগুলো করছে। এ আন্দোলনে আমার ইউনিয়নের সাধারণ লোকের সম্পৃক্ততা নেই ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪