ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ ঐতিহাসিক ৭ মার্চ—মুক্তিযুদ্ধের প্রেরণার দিন

আলুর হিমাগারে পাওয়া গেলো ২১ লাখ ডিম

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লালমাইয়ে মেঘনা কোল্ড স্টোরেজে আলু রাখার হিমাগার থেকে অবৈধভাবে মজুদ করা ২১ লাখ ডিম জব্দ করা হয়েছে। এ সময় ড্রামে রাখা ২৪ হাজার কেজি মিষ্টিও জব্দ করা হয়। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান চালান। এসময় লাইসেন্সবিহীন হিমাগারে অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মিষ্টি রাখার দায়ে মিষ্টি দোকানিকে জরিমানা করা হয় আরো ৬০ হাজার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন অভিযানের বিষয়ে বলেন, বিপুল পরিমাণ ডিম কোথা থেকে সংগ্রহ করা এবং কতদিন যাবত মজুদ করা হচ্ছিল- কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ জানাতে পারেনি। কোল্ডস্টোরেজের কৃষি বিপণনের লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, মেঘনা কোল্ড স্টোরেজেটিতে ডিম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এছাড়া অবৈধ প্রক্রিয়ায় ড্রামে করে মিষ্টি মজুদ করা হয়েছে। যারা মেঘনা কোল্ডস্টোরেজে মিষ্টি রেখেছিলো তাদের মধ্যে খোঁজ পাওয়া ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলুর হিমাগারে পাওয়া গেলো ২১ লাখ ডিম

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪