ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

আরও ৩ দিনের রিমান্ডে গোলাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সকাল ৭টায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফের রিমান্ডের আদেশ দেন।

গত ২৫ আগস্ট গোলাপকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ আগস্ট গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আরও ৩ দিনের রিমান্ডে গোলাপ

সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪