ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রী নুসরাত

আমরা মরিনি, বেঁচে আছি

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা মরিনি, বেঁচে আছি। ৪ আগস্ট নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোনাইমুড়ীর নিজ বাড়ীতে ফেরার পথে বজরা বাজারে আমাদের তিন ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলার শাহারপাড় গ্রামের সামছুদ্দোহার মেয়ে নুসরাত জাহান ও নদনা ইউনিয়নের পাপুয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন।

তারা দুজন বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। গত ৪ আগস্ট বজরা বাজারের হামলার ঘটনায় এক ছাত্রীকে পিটিয়ে খুন করেছে মিথ্যা গুজব ছড়িয়ে বিভিন্ন ফেইসবুক পেজে কয়েকজনের ছবি প্রকাশ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বজরা গ্রামের এ এইচ এম আবেদ হোসেনের ছেলে এ এইচ এম শাহাদাত হোসেন জনি তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, ৪ আগস্ট ছাত্রীদের উপর হামলার ঘটনায় আমি ও আমার পরিবারের কেউ জড়িত নই। এ ঘটানাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও আমার পরিবারের ছবি ব্যাবহার করে এই বলে প্রচার করে যে, আমরা সবাই মিলে ছাত্রীদের ওপর হামলা করে একজন ছাত্রীকে খুন করেছি। যা মিথ্যা ও বানোয়াট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রী নুসরাত

আমরা মরিনি, বেঁচে আছি

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪