ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে। রোববার (৪ আগস্ট) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশ করছে আন্দোলনকারীরা। অপরদিকে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে, সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচিতে মুন্সীগঞ্জে আন্দোলনকারী এবং ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে বঙ্গবন্ধু সড়কে সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা পেশায় শ্রমিক।

জানা গেছে, অসহযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা সড়কে বিক্ষোভ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার কিছুক্ষণ পর দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে যান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুর রহমান দু’জন নিহতের তথ্য নিশ্চিত করেন। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. আবুজাফর রিপন এ বিষয়ে জানান, সহিংসতায় দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশকে কোনো গুলির নির্দেশনা দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪