ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আতঙ্কে হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে হল ছাড়েন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিজয় একাত্তর হল,কবি জসীম উদ্দিন হল, রোকেয়া হল, মাস্টার দা সূর্যসেন হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। তাদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা যায়।

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে হল ত্যাগের নির্দেশনা দেয় ইউজিসি। বন্ধ ঘোষণা করা হয় দেশের সব স্কুল-কলেজও। বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। শিক্ষার্থীদের অবরোধে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশালে দফায়-দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এসব ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

নিহতদের স্মরণে আজ (বুধবার) রাজু ভাস্কর্যের সামনে পড়ানো হবে গায়েবানা জানাজা। এরপর কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে, নিরাপত্তা বজায় রাখতে ঢাকাসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আতঙ্কে হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪