ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

অসহযোগ আন্দোলন: কী চলবে, আর কী বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার (৪ আগস্ট) শুরু সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি। এই কর্মসূচিতে কী চলবে, আর কী চলবে না-তা জানানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ বিষয়ে জরুরি নির্দেশনা তুলে ধরেন। এর আগে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়। অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল, ফায়ার সার্ভিস, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স সেবা, গণমাধ্যম, জরুরি ইন্টারনেট-সেবা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ত্রাণসহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে।

বিলাসদ্রব্যের দোকান, বিপণিবিতান, হোটেল-মোটেল, শোরুম, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অসহযোগ আন্দোলন: কী চলবে, আর কী বন্ধ থাকবে

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪