ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেনা পালনে প্রস্তুত বিমান বাহিনী’

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বিমান বন্দর পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ‘In Aid to Civil Power’ এর আওতায় বিমান বন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তিনি যশোর বিমান বন্দর পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমান বন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সকল ফ্লাইট সময়মত উঠা-নামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।

বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেনা পালনে প্রস্তুত বিমান বাহিনী’

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪