ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮টি হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশে ডিবিতে দীর্ঘ সময় কর্মরত ছিলেন মশিউর রহমান। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

২০২২ সালের এপ্রিলে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের (ডিসি) পুরস্কার গ্রহণ করছেন মশিউর রহমান।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে বদলি করা হয়।

ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪