ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু, দুর্ভোগে মানুষ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট। যা চলবে মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) এ কর্মসূচির ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

পরিবহন ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা জানান,রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় বাস, হিউম্যান হলার, মিনিবাস, অটোরিকশা ও অটোটেম্পু চলাচল বন্ধ থাকবে। এছাড়া দূরপাল্লার কোনো বাস ছাড়বে না এবং ঢুকতেও পারবে না।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় দুই চুয়েট শিক্ষার্থী নিহত হয়। এর জের ধরে ওইদিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু, দুর্ভোগে মানুষ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪