ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

হজে গিয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে গিয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত পাঁচজনই পুরুষ। এরমধ্যে তিনজন মক্কায় ও দুইজন মদিনায় মারা গেছে।

শুক্রবার (২৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছর হজে গিয়ে ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭)। এরপর ১৮ মে মারা যান ভোলার মো. মোস্তোফা (৮৯)। ২১ মে মারা যায় কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. লুৎফর রহমান (৬৫)। ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) । ২৩ মে মারা যায় চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

সৌদির নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না।

আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যায় ৯ মে। যা আগামী ১০ জুন পর্যন্ত চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু। আর দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজে গিয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪