ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

স্কুল বন্ধে হাইকোর্টের আদেশ, আপিলে যাবে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে চলমান তাপপ্রবাহে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এ ত্যথ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, আদালতের নির্দেশনার কপি হাতে এলে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চাহিদা বাঞ্ছনীয় নয়। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা মাঠে থাকলে আরও বিপজ্জনক। তারা স্কুলে থাকলে নিরাপদ। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হয়, সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করাই বাঞ্ছনীয়। সংবিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখতিয়ার শুধু শিক্ষা মন্ত্রণালয়ের।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সেখানে স্কুল বন্ধ থাকতে পারে। তাপমাত্রা ৩৮, ৪০-এ না হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়।

উল্লেখ্য, চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ জানান, হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুল বন্ধে হাইকোর্টের আদেশ, আপিলে যাবে শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪