সুন্দরবনের দুই কিলোমিটার জুড়ে আগুন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
সুন্দরবনের গহিনে আগুন লেগেছে। শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৪টি টহল ফাড়ির বনকর্মীরা স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া তিনি জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। অন্তত ২ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পরে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।


























