ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ বাণিজ্যে গ্রেফতার কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সনদ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার (২০ এপ্রিল) সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে, চলতি মাসের ১ এপ্রিল এ ঘটনায় গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শেহেলা পারভীনের নাম উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া, একই মাসের ৪ তারিখ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান গ্রেফতার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, সনদ বাণিজ্যের নানা প্রক্রিয়ায় তার কাছে গ্রাহক নিয়ে আসতেন দেশের বিভিন্ন কারিগরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সনদ বাণিজ্যে গ্রেফতার কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪