ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটেছে। নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। লঞ্চে ওঠা-নামার রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি আবুল কালাম বলেন, ঢাকার সদরঘাট থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিলো। হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে শিশুসহ নিহত ৫

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪