ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাহবাজ শরিফের বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে উন্নতি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লজ্জিত। পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা। এখন সে বোঝাই উন্নয়নে এগিয়ে গেছে। সেই উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। শাহবাজ শরিফের বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেয়ার অনেক কিছু আছে।

কাদের বলেন, ইসরায়েল-ফিলিস্তিন-হামাস ও রাশিয়া-ইউক্রেন পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। এ পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। সব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এই যুদ্ধকে না বলার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আফজাল হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘শাহবাজ শরিফের বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত’

সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪