শপথ নিলেন রাজশাহী বিভাগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের নির্বাচিত ১৯টি উপজেলার ১৮ জন চেয়ারম্যান ও সব ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণ করেন। শপথ গ্রহণ হলো তার দ্বিতীয় ধাপ। জনগণের সেবা করতে না পারলে নেতা হয়ে লাভ নেই। আপনারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যথাযথ ভাবে পালন করবেন।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন -রএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






















