ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৫৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লৌহজং নদী। এক সময়ের খরস্রোতা এই নদী দখল ও দুষনে মরা খালে পরিনত হয়েছে। ময়লা আবর্জনা জমে ভাগারে পরিনত হয়েছে। 

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা এবং সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সহযোগিতায় লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন ব্রীজপার থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সকালে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি’সহ বিডি ক্লিন এর প্রায় দুই হাজার সদস্য।

এ সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  প্রাথমিক পর্যায়ে হাউজিং ব্রীজপার থেকে শুরু করে বেড়াডোমা ব্রীজ পর্যন্ত পরিস্কারকরন কার্যক্রম পরিচালিত হবে এবং পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪