ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতভর টানা বৃষ্টিতে ওসমানী হাসপাতালে আবারও পানি উঠেছে

আবুল কাশেম রুমন,সিলেট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (৮ জুন) রাতভর টানা বৃষ্টিতে সিলেট ওসমানী হাসপাতালে আবারও পানি উঠেছে। এর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাসপাতালের প্রধান ফটকে। জলাবদ্ধতায় নানা বিড়ম্বনায় পড়তে হয় রোগী ও হাসপাতালের কর্র্তৃপক্ষ।

বার বার হাসপাতালে বন্যা ও বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়াতে ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার (৮ জুন) সন্ধ্যা থেকেই থেমে থেমে মুছল ধারে বৃষ্টি হয়। প্রায় টানা ৪ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ওসমানী কলেজ ভবন। একই সাথে হাসপাতালের ২৬, ২৭নং ওয়ার্ড রয়েছে ঝুঁকিতে। ছুঁই ছুঁই করছে পানি। যে কোনো সময় পানিতে ভেসে যেতে পারে নিচ তলার ওয়ার্ডগুলো।

হাসপাতালে আসা কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা জানান, যেভাবে বৃষ্টির পানি হাসপাতালে ঢুকছে তাতে করে ব্যাহত হতে পারে চিকিৎসা সেবা।

এদিকে সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতভর টানা বৃষ্টিতে ওসমানী হাসপাতালে আবারও পানি উঠেছে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪