ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

রমজানে ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। অর্থাৎ রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। মঙ্গলবার (৫ মার্চ) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

লেনদেনের পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ ব্যাংক রোজার সময়কালের জন্য ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমজানে ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪