সংবাদ শিরোনাম ::
যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, একলাইনে চলছে ট্রেন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে চলছে।
রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। কাওরান বাজারে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। সেখানে ডাবল লাইন। একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি দিয়ে চলাচল করছে। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।




















