ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে জামায়াত প্রার্থীর মিছিলে বিএনপির হামলা, ওসির প্রত্যাহার দাবি নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি শেষ, ভোট ১২ তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল ইংলিশ বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিল ইসলামী আন্দোলন দেশে প্রথম এমভিএনওভিত্তিক ট্রিপল প্লে সেবা চালু করল বিটিসিএল

মে মাসে নামবে বৃষ্টি, হতে পারে কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে কালবৈশাখী ঝড়ও হতে পারে। এমনটাই আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েঝে। এ সময় আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকবে। তবে মে মাসের ২ তারিখ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২ থেকে ৫ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টিও হতে পারে। সেই সাথে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তৃতীয় দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অনুভূত হচ্ছিলো ৪৫ ডিগ্রির বেশি। ঢাকায় শুক্রবার (২৬ এপ্রিল) তাপমাত্রা ৩৯ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস।

শুক্রবারের (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, টাঙ্গাইল,গোপালগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ,মাদারীপুর, নরসিংদী, নঁওগা, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, পঁঞ্চগড়, ময়মনসিংহ,রাঙ্গামাটি, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

তবে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব অঞ্চলের কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মে মাসে নামবে বৃষ্টি, হতে পারে কালবৈশাখী ঝড়

সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪