ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধি চূড়ান্ত প্রতারণার মামলায় বিদিশার জামিন, হাইকোর্টে মিলল স্বস্তি

মেট্রোরেলে চড়তে দিতে হবে ভ্যাট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেট্রোরেলে চলাচল করতে গুনতে হবে ভ্যাট। এতোদিন যাত্রী সাধারণ ভ্যাট ছাড়া চলাচল করলেও চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকেটে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী জুলাই থেকে ১০০ টাকার টিকিধারী যাত্রীদের গুণতে হবে ১১৫ টাকা।

বর্তমানে মেট্রোরেলে চলাচলে টিকিটের ওপর ভ্যাট মওকুফ রয়েছে। এই সময়সীমা শেষ হবে আগামী ৩০ জুন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়। প্রস্তাব নাকচ করে এনবিআর বলছে, উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনে সরকারকে অর্থের যোগান দিতে হয়। যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে।

ভ্যাট আইন অনুযায়ী শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং গণপরিবহন। মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপের করতে এনবিআর গত বছর মেট্রোরেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেট্রোরেলে চড়তে দিতে হবে ভ্যাট

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪