ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

এস এম শলিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের ইসমাইল হোসেন জাহিদ মোল্যার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শিয়রবর ইট ভাটা এলাকায় ভুক্তভোগী পরিবার ও ইউনিয়নের শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,ভুক্তভোগী ও শালনগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকলাস মোল্যা, রোবায়েত মোল্যা,খন্দকার রেজওয়ান আলী মিঠু,আক্কাজ মিয়া, ইট ভাটার ম্যানেজার ছিরু মোল্যা, তিতাস সিকদার,রবিউল মোল্যাসহ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন ওরফে জাহিদএকজন প্রতারক । এলাকার লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাধন নিয়ে ইট কাটে। ওই সব লোকজন ইট চাইলে আজ না কাল করে ঘুরাতে থাকে। লিজ নেওয়া জমির মালিক, ভাটার ম্যানেজার,জ্বালানী সরবরাহকারীদের টাকা না দিয়ে ঘুরাতে থাকে। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্কিরা শালিশ বৈঠক করতে গেলে তাদেরকে মিথ্যা মামলার আসামী করা হয়।

ইট ভাটার মালিক ইসমাইল হোসেন জাহিদ বাদী হয়ে শিয়েরবর গ্রামের মাতুব্বর ইকলাস মোল্যাসহ ১১ জনের নামে লোহাগড়া থানায় ৪ লক্ষ ইট চুরি এবং ৩০ লক্ষ টাকা চাঁদার কথা উল্লেক করে একটি মিথ্যা মামলা দায়ের করেন ( মামলা নং-১০ তারিখ ১১/০৩/২৪ ইং।)ইট ভাটার ম্যানেজার ছিরু মোল্যা,রবিউল ইসলাম বলেন ,ইট ভাটা থেকে আজ পষর্ন্ত কোন ইট চুরি হয়নি । ইসমাইল হোসেন ওরফে জাহিদ একজন প্রতারক।তিনি মানুষের পাওনা টাকা না দিয়ে ১১জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় জানান, মামলাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪