ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবপাচার মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে ৩ দিনের রিমান্ড শেষে রোববার (৫ মে) মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। মানবপাচার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হয় রিমান্ড শুনানি।

এর আগে শনিবার (৫ মে) বেলা ১টার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় মিল্টন সমাদ্দারকে। শুনানিকালে এজলাসে তোলা হয়।

চলতি মাসের ১ তারিখ রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে ৩টি মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪