সংবাদ শিরোনাম ::
মাজপাড়া ইউপি’র উপ-নির্বাচন লুৎফর রহমান বিজয়ী
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
এরমধ্যে লুৎফর রহমান (টিউবওয়েল) ১১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রয়াত ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে ফারুক হোসেন (মোরগ) ১০৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬৯৩।
৪/৫ মাস আগে ফারুক হোসেন এর পিতা ওমেদ আলী মারা যায়। ফলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।






















