ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ভেজাল দুধ তৈরির সংবাদ প্রকাশ, সাংবাদিকের পা ভেঙে দিলো সন্ত্রাসীরা

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ওই সাংবাদিকের নাম মানিক হোসেন (৪০)। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নেয়া হয়।

আহত সাংবাদিককে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ভাঙ্গুরা উপজেলার পূঁইবিল গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত মানিক হোসেন দৈনিক খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক মানিক হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তার দাবি, নকল দুধ তৈরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় তাকে সন্ত্রাসীদের দিয়ে পেটানো হয়।

জানা গেছে, দুগ্ধ খামারসমৃদ্ধ ভাঙ্গুড়া উপজেলা। দেশের বিভিন্ন এলাকায় কয়েক হাজার লিটার দুধ সরবরাহ হয়ে থাকে। আর এই সুযোগে কতিপয় অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। সম্প্রতি ভেজাল দুধ তৈরির কিছু ভিডিও ফুটেজ ও তথ্য সাংবাদিক মানিকের কাছে পৌছায়। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে ভেজাল দুধ তৈরির সাথে যুক্ত ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত-দাবি আহত সাংবাদিকের।

এসব বিষয়ে সাংবাদিক মানিক হোসেন বলেন, ভেজাল দুধ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে হুমকি দেয়া হচ্ছিলো। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মোটরসাইকেলে পূঁইবিল এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে বেদম মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরামুন নাহার এ বিষয়ে বলেন, ওই সাংবাদিকের পায়ের হাড় ভেঙে গেছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিককে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভেজাল দুধ তৈরির সংবাদ প্রকাশ, সাংবাদিকের পা ভেঙে দিলো সন্ত্রাসীরা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪