ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভাঙ্গায় বাস খাদে পড়ে তিনজন নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দু’জনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়েছে।

আহত এক যাত্রী জানান, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে নিহত হয় ২ জন। শুক্রবার (৮ মার্চ) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খাইরুল আনম জানান, বরগুনা থেকে ঢাকা গামী ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গা চুমুদি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গায় বাস খাদে পড়ে তিনজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪