ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করের আওতায় আসছে মোটরসাইকেল, এআইটি আরোপের পরিকল্পনা এনবিআরের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

বেইলি রোডে আগুন: ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রোডে আগুনে প্রাণহানির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) মালয়েশিয়া থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গ্রেপ্তার করা হয় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিকক। তার নাম- সোহেল সিরাজ। আগুনের ঘটনার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

ডিএমপি’র অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির জানান, বেইলি রোডের আগুনের ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৮ মে) তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলে সিআইডি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে গত ২৯ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ আগুন লাগে। ওই ভবনের মধ্যে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টটি ছিলো ভবনের দ্বিতীয় তলায়। আগুনে পুড়ে নারী-শিশুসহ ৪৬ জনের প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেইলি রোডে আগুন: ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪