বৃষ্টির বার্তা দিলো আবহাওয়া অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
আবহাওয়ার পূর্বাবাসেস বলা হয়েছে চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টি হতে পারে। রোববার (১০ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ্ই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ারর পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার (১৩ মার্চ) থেকে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (১০ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক থাকতে পারে।
সোমবার (১১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর পরদিন মঙ্গলবার (১২ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

























