সংবাদ শিরোনাম ::
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-আব্বাস ভুইয়া (৪৮)। শনিবার (২৭ এপ্রিল) রাতে হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ৎ
উপজেলার মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে আব্বাস ভূইয়া । তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।
বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, এটা সীমান্ত সংক্রান্ত কোনো ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।



























