সংবাদ শিরোনাম ::
‘বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের সাথে তিন সেনাসদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী জানান, ছিনতাই হওয়া জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার করার জন্য যোগাযোগ চলছে। আলোচনার মাধ্যমে সমাধান হবে। বাংলাদেশি নাবিকরা ভালো আছেন,তাদের কোনো সমস্যা নেই।
এদিকে, কয়েক বছর থেকে মিয়ানমারে অশান্ত পরিস্থিতি। দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে ২ বছর ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে ১১টি বিদ্রোহী সংগঠন। এরমধ্যে বিদ্রোহী গ্রুপটি দখলে নিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। এই পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।






















