সংবাদ শিরোনাম ::
বিএনপি নেত্রী নিপুনের জামিন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী নাশকতার ৭ মামলায় জামিন পেয়েছেন ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্-সামছ জগলুল হোসেনের আদালতে বৃহস্পতিবার (১৪ মার্চ) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার ঘটনা ঘটে। সেসময় রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে ২টি ও পল্টন থানার ৫টি মামলা হয়।
মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালত থেকে আবার জামিন নেন নিপুন।



























