ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা-বাবার ঝগড়া থামাতে থানায় ওসির কাছে অভিযোগ দিতে গেলো ৬ বছরের শিশু সিয়াম। রোববার (২৮ এপ্রিল) থানায় গিয়ে ওসি মোহাম্মদ এমরানুল ইসলামের কাছে নিজের অভিযোগ জানান সিয়াম।

শিশুটির অভিযোগ, তার বাবা একজন মাদকাসক্ত। প্রায়ই তার মাকে মারধর করেন। খুব সাধারণ বিষয়ে নিয়েও মা-বাবার মধ্যে মাঝে ঝামেলা লেগে থাকে। তাই মায়ের এই কষ্টে পুলিশের সহযোগিতা পেতে থানায় হাজির শিশু সিয়াম।

সিয়ামের অভিযোগ মনোযোগ সহকারে শুনে ওসির নির্দেশে পুলিশ শিশুটিকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর তার মা-বাবাকে আগামীতে আর কোনো ঝগড়া না করার অঙ্গীকার করান।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোববার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার মা-বাবার প্রতি নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। সিয়ামের মা-বাবা জানিয়েছেন, তার আর কখনও ঝগড়া করবেন না। এতে সিয়ামও খুব খুশি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪