ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

বানের পানিতে ডুবে শিশুর

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়ায় বানের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব মরিচ্যা হালুকিয়া পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত রাকিব ওই গ্রামের আলী আকবরের বড় ছেলে।

জানা গেছে, বুধবার (৩ জুলাই) দুপুরে খেলতে বের হয়ে বাড়ির পাশে বৃষ্টি ও ঢলের পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

নিহতের বাবা আলী আকবর বলেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ছোট্ট শিশুকে পানির আশেপাশে না যাওয়ার জন্য বারণ করি এবং কাজের প্রয়োজনে স্টেশনের দিকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে খবর আসে আমার ছেলে পানিতে ভাসছে। যখন এ খবর শুনি তখন আমার কিছুই করার ছিলনা। ছুটে এসে ছেলের নিথর দেহটা পায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, টানা বৃষ্টিতে আমার ২নং ওয়ার্ডের নিম্নাঞ্চল ঢলের পানিতে ভরে গেছে। এরমধ্যে দুপুরে খেলতে বের হয়ে রাকিব পা পিছলে বা কোনোভাবে পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। কিন্তু পরক্ষণে তার লাশ পানিতে ভেসে উঠে।

ওসি শামীম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানের পানিতে ডুবে শিশুর

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪