ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মস্থলে অনুপস্থিত, সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ আটক শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত ডেঙ্গুর দাপট কমছেই না, একদিনে ছয় মৃত্যু রাজশাহীতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ২৭ সেপ্টেম্বর, চলবে ২৮ তারিখ পর্যন্ত রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন ও নগদ সহায়তা বিএনপি নেতা ফারুক হত্যা মামলা: ৩ আসামির মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন দক্ষিণাঞ্চলে বাসভাড়া বাড়ছে, জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা যাত্রীদের পকেটে হামে আরও ৬ জনের মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ১,২২১ কোভিড প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাত, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

বাংলাদেশে আশ্রয় নিলো আরও ১৩ বিজিপি

কক্সবাবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ১৩ সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টেকনাফের নাফ নদী হয়ে তারা বাংলাদেশ প্রবেশ করে।

পরে কোস্টগার্ড তাদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর কাছে হস্তান্তর করে। এ নিয়ে এখন পর্যন্ত ২৭৪ জন বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনে থাকা ২৭৪ জনের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও মিয়ানমারের সেনাও রয়েছে। এরমধ্যে মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৪৬ জন পালিয়ে আসে। মঙ্গলবার দিনে প্রবেশ করছিলো ১৮ জন। এর আগে সোমবার দুপুরে দুই সেনা সদস্য পালিয়ে আসে। এর আগে রবিবার টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসে বিজিপির আরও ১৪ জন সদস্য।

তিনি বলেন, তার আগে থেকে ১৮০ জন বিজিপি আশ্রয়রত ছিলো। এরমধ্যে গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর ৩ জন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ১১ মার্চ আশ্রয় নেয় ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলো বিজিপি, সেনা সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তাসহ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩৩০ জন। তাদের ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশে আশ্রয় নিলো আরও ১৩ বিজিপি

সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪