ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

বজ্রপাতে তিন জনের মৃত্যু, আহত দুই

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর দুই উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের বদলগাছী উপজেলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে আলাদা সময়ে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন জানান,পত্নীতলা উপজেলার নাগর গোলা গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫)। স্থানীয়রা বলেন, ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আর মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে মারা যান।

এদিকে, মান্দা থানার ওসি মোজ্জামেল হক জানান, শুক্রবার (৭ জুন) বিকেল মান্দা উপজেলার ভোলাম গ্রামে ধান শুকাছিলেন শামসুল আলম (৩৪)। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে বদলগাছী উপজেলার ঘাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে গাছের ডাল পড়ে তারা দুইজন আহত হন। এছাড়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দুটি ছাগল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাতে তিন জনের মৃত্যু, আহত দুই

সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪